চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত আসামিসহ ২০২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার গভীর রাত থেকে সোমবার সকাল পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়। এদের মধ্যে ২শ’ জন বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামি বলে পুলিশ জানিয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে জামায়াত-শিবিরের বেশ কয়েকজন নেতাকর্মী রয়েছে।
চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) নাঈমুল হাছান জানান, জেলার বিভিন্ন উপজেলায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভুক্ত দাগি আসামি এবং বিভিন্ন নাশকতার সঙ্গে জড়িত ২০২ জনকে গ্রেফতার করা হয়েছে।

