নিজস্ব প্রতিবেদক : গাজীপুরে বিলের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে গাজীপুরের কাপাসিয়া উপজেলার মহিষাদামনা এলাকায়।
নিহতরা হলো- মহিষাদামনা এলাকার মো. মামুন আকন্দের মেয়ে সোহানা ( ৪) ও মো. আসমত আকন্দের ছেলে তামিম (সাড়ে ৩)। নিহত শিশুরা সম্পর্কে চাচা-ভাতিজি।
এলাকাবাসী ও নিহতের স্বজন সূত্রে জানা গেছে, সকালে অন্য শিশুদের সঙ্গে ওই দুই শিশু খেলেতে যায়। এক পর্যায়ে তারা বাড়ির পাশে বিলে পড়ে যায়। অন্য শিশুদের চিৎকারে লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তারা মারা যায়।

