ঢাকাSunday , 6 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের গ্রাহক সংখ্যা ১ কোটি ২৬ লাখ ছাড়িয়েছে

Link Copied!

Electryনিজস্ব প্রতিবেদক : মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ভিশন-২০২১ বাস্তবায়নের লক্ষে আগামী ২০১৮ সালের মধ্যে দেশের বিদ্যুৎ প্রত্যাশী পরিবারের মাঝে বিদ্যুৎ সুবিধা পৌঁছে দিতে বদ্ধপরিকর বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড। সে লক্ষে শুধু মাত্র গত আগস্ট মাসে সারাদেশে ৩ লাখ ৩০ হাজার পরিবার নতুন সংযোগের আওতায় এসেছে। গত ১ লা আগস্ট বাপবিবোর্ডে অনুষ্ঠিত জেনারেল ম্যানেজার সম্মেলনে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মঈন উদ্দিন বলেন বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রীর উপস্থিতিতে দেশের বিশাল জনগোষ্ঠীকে বিদ্যুৎ সুবিধার আওতায় নিয়ে আসার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা সকলের ঐকান্তিক প্রচেষ্টার ফলে অর্জিত হয়েছে। সব মিলিয়ে বাপবিবো গত আগস্ট’২০১৫ পর্যন্ত সারাদেশে ১ কোটি ২৬ লাখ পরিবারকে বিদ্যুৎ সুবিধার আওতায় এনেছে। যা একটি বিশাল অর্জন। বাপবিবোর্ডের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মঈন উদ্দিনের সাহসী পদপে ও বলিষ্ঠ নেতৃত্বের কারণে বিপুল সংখ্যক পরিবারকে বৈদ্যুতিক সংযোগ প্রদান করা সম্ভব হয়েছে। ধারাবাহিকভাবে এই সফল কার্যক্রম সম্পন্নের জন্য বাপবিবোর্ডের কর্মকর্তা ও কর্মচারীসহ সকল পল্লী বিদ্যুৎ সমিতি এর কর্মকর্তা/কর্মচারীদের বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। এদিকে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড দেশের বিদ্যুৎ প্রত্যাশী জনগণের দোর গোড়ায় বিদ্যুৎ সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষে ২০২১ সালের মধ্যে ১ লাখ ৩০ হাজার নতুন বিদ্যুৎ বিতরণ লাইন নির্মাণ, ১,১০৭টি উপকেন্দ্র নির্মাণ, ৫টি নতুন প্রকল্প গ্রহণ , প্রতি বছর ২৫ হাজার কিলোমিটার বৈদ্যুতিক লাইন নির্মাণ, ৫৪ লাখ গ্রাহকের জন্য প্রি-পেইড মিটার এবং সিস্টেম লস সিঙ্গেল ডিজিটে হ্রাস করাসহ নানা পরিকল্পনা হাতে নিয়েছে। এছাড়া বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ইতোপূর্বে ৩ লাখ সেচ গ্রাহককে সংযোগ প্রদান করেছে। যার মাধ্যমে দেশ খাদ্যে স্বয়ং সম্পূর্ণতা অর্জনে সম হয়েছে। বাপবিবো ইতোমধ্যে ৩ হাজার শহীদ/যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারের প্রত্যেককে ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ সুবিধা প্রদান  করেছে, ১৫ হাজার ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিটিকে ১০০ ইউনিট বিল মওকুফ, আশ্রায়ণ প্রকল্পের মাধ্যমে ৫৩৬টি গ্রামের ৪০ হাজার পরিবারকে বিদ্যুৎ সুবিধা প্রদান, ১৫,২৫০টি সোলার হোম সিস্টেম স্থাপন, ৪০টি সোলার ইরিগেশন পাম্প স্থাপন এবং ১৫টি উপজেলা সদরের প্রত্যেকটিতে ৩০ কিলোওয়াট সোলার প্যানেল স্থাপনের কাজ সম্পন্ন করেছে। ডিজিটাল কার্যক্রমের অংশ হিসেবে বিলিং সফ্টওয়্যারের মাধ্যমে বিলিং কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড। অনলাইন পদ্ধতিতে বিদ্যুৎ সংযোগের আবেদন গ্রহণ একটি যুগান্তকারী পদক্ষেপ বাপবিবোর্ডের। এছাড়াও ডিজিটাল পদ্ধতিতে ক্রয় প্রক্রিয়া সম্পাদন, এসএমএস ও ইউনিয়ন তথ্য কেন্দ্রের মাধ্যমে বিদ্যুৎ বিল গ্রহণ এবং মালামালের ব্যবস্থাপনা অনলাইন পদ্ধতিতে সম্পাদন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কার্যক্রমকে ব্যাপকভাবে গতিশীল করেছে।