ঢাকাSunday , 6 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অস্ত্র ও বিস্ফোরকসহ জঙ্গি সন্দেহে আটক ২

Link Copied!

Arestকক্সবাজার প্রতিনিধি : শহর থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরকসহ জঙ্গি সন্দেহে দুই জনকে আটক করেছে র‌্যাব।
রোববার সকাল সাড়ে ৬টার দিকে খুরুশকুল ব্রিজ সংলগ্ন মাঝেরঘাট এলাকায় র‌্যাব অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানায়নি র‌্যাব।
কক্সবাজার র‌্যাব-৭ এর কোম্পানি কমান্ডার মেজর আহমদ হোসেন মহিউদ্দিন জানান, গোপন সংবাদ পেয়ে খুরুশকুল ব্রীজ সংলগ্ন এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে জঙ্গি সন্দেহে দুই জনকে আটক করা হয়েছে। তাদের আস্তানা থেকে ১০ লিটার অ্যাসিড, বিপুল পরিমাণ অস্ত্র, গুলি, বিস্ফোরক ও কাপড় উদ্ধার করা হয়েছে।
দুপুর দেড়টায় র‌্যাব-৭ এর কার্যালয়ে প্রেস ব্রিফিং-এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।