ঢাকাSunday , 6 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাকিব হত্যায় অভিযোগপত্র গ্রহণ, ২২ সেপ্টেম্বর শুনানি

Link Copied!

rakibখুলনা প্রতিনিধি : শিশু রাকিব হত্যা মামলায় অভিযোগপত্র গ্রহণ করে ২২ সেপ্টেম্বর মামলার শুনানির দিন ধার্য করেছে আদালত।
রোববার সকাল মুখ্য মহানগর হাকীম ফারুক ইকবালের আদালত অভিযোগপত্র গ্রহণ করে এ আদেশ দেন।
এর আগে গত ২৫ আগস্ট মামলার এজাহারভুক্ত তিন আসামি শরীফ ও তার মা বিউটি বেগম এবং চাচা মিন্টু মিয়াকে অভিযুক্ত করে   মহানগর হাকিম মেজবাহ উদ্দিন আহমদের আদালতে মামলার অভিযোগপত্র দাখিল করে পুলিশ।
উল্লেখ্য, গত ৩ আগস্ট বিকেলে স্থানীয় শরীফ মটরসে কম্প্রেসার মেশিন দিয়ে শিশু রাকিবের মলদ্বারে হাওয়া ঢুকিয়ে দেওয়া হয়। অতিরিক্ত বায়ুর চাপে রাকিব গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।
এ ঘটনার পর রাকিবকে নির্যাতনের সঙ্গে জড়িত অভিযোগে শরীফ ও মিন্টু মিয়াকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে দেয় স্থানীয়রা। পরে শরীফের মা বিউটি বেগমকেও গ্রেপ্তার করে পুলিশ।