ঢাকাSunday , 6 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ব্যবসায়ীকে গুলি করে ৫ লাখ টাকা ছিনতাই

Link Copied!

Guliনিজস্ব প্রতিবেদক : রাজধানীর ধোলাইপাড় এলাকায় মো. সুমন (৩০) নামের এক ব্যবসায়ীকে গুলি করে ৫ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা। রাজধানীর কদমতলীর আলমবাগ এলাকার এ বাসিন্দা ক্রোকারিজের ব্যবসা করেন বলে জানান।
রোববার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেন।
আহত সুমন জানান, ব্যবসায়িক প্রয়োজনে রোববার সকালে ব্র্যাক ব্যাংকের ধোলাইপাড় শাখা থেকে পাঁচ লাখ টাকা তোলেন। টাকা নিয়ে যাওয়ার পথে তিনজন ছিনতাইকারী মোটরসাইকেলে চড়ে এসে তার পথরোধ করে। ছিনতাইকারীরা তার সঙ্গে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নিতে চাইলে তিনি বাধা দেন। এ সময় ছিনতাইকারীদের একজন তার ডান পায়ে দুই রাউন্ড গুলি করে টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায়।
ঢামেকের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোজাম্মেল হক জানান, সুমন নামের গুলিবিদ্ধ ওই ব্যবসায়ী জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনাটি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।