ঢাকাSaturday , 5 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পটুয়াখালীতে ট্রলার ভর্তি সুন্দরী কাঠ জব্দ

Link Copied!

woodপটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালিতে ট্রলারভর্তি সুন্দরী কাঠ জব্দ করেছে কোস্টগার্ড। শনিবার বেলা ১১টার দিকে পটুয়াখালীর লোহালিয়া নদীর পালেরডাঙ্গা এলাকায় ট্রলার বোঝাই এ কাঠ জব্দ করে তারা। পরে আটককৃত কাঠ বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
কোস্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার আসাদউজ্জামান জানান, শনিবার সকালে কোস্টগার্ডের একটি দল নিয়মিত টহল অবস্থায় লোহালিয়া নদীর ওই পয়েন্টে তাদের দেখে ট্রলারের মাঝি ও অন্যান্য লোকজন পালিয়ে যায়। পরিত্যক্ত ট্রলারের কাছে গিয়ে সুন্দরী কাঠ দেখে তা জব্দ করে পটুয়াখালী নিয়ে আসে।
তিনি আরো জানান, নৌকার ভিতরে আস্ত গাছের ফাইল করা অর্ধশত গুঁড়ি পাওয়া যায়। পরে তা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। ধারণা করা হচ্ছে সুন্দর বনের চোরাই এই কাঠ স্বরূপকাঠীতে পাচার করা হচ্ছিল।