বরিশাল প্রতিনিধি : বরিশালের মেহেদীগঞ্জের রতনপুর গ্রামের জমি সংক্রান্ত জের ধরে চাচা ও চাচাতো ভাইয়ের হামলায় বিদ্যানন্দপুর ইউনিয়নের যুবদলের আহ্বায়ক আল আমিন হাওলাদাকে (৩২) কুপিয়ে হত্যা করা হয়েছে।
শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে আল আমিনকে আহত অবস্থায় শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডা. শহীন রেজা তাকে মৃত ঘোষণা করে।

