রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর পবায় হেরোইনসহ যুবদল নেতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত যুবদল নেতার নাম ফরিদ উদ্দিন (৪২)।
ফরিদ গোদাগাড়ী পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক। তিনি পৌরসভা এলাকার বারুইপাড়া মহল্লার মোসলেম উদ্দিনের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল ইসলাম জানান, শনিবার সকাল ১০টায় পবা উপজেলার মুরারিপুর এলাকায় রাজশাহী-চাঁপাই মহাসড়কে বিআরটিসি বাসে তল্লাশি চালানো হয়। এসময় ফরিদের প্যান্টের পকেট থেকে দুইশ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।
তিনি আরো জানান, গ্রেফতারকৃত ফরিদ চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে পবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।

