ঢাকাFriday , 4 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইয়াবা-গাঁজাসহ আটক ৪

Link Copied!

Yabaলক্ষ্মীপুর প্রতিনিধি : অভিযান চালিয়ে পৃথক স্থান থেকে ইয়াবা ও আড়াই কেজি গাঁজাসহ ৪ মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে পৌর শহরের পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকা ও সদর উপজেলার টুমচর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলেন- পৌর শহরের সমসেরাবাদ এলাকার রাশেদ চৌধুরীর মেয়ে কথা চৌধুরী, লামচরী এলাকার শাহ আলমের ছেলে রহিম, একই এলাকার রফিক উল্লার ছেলে লিটন ও পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের ফিরোজ আলমের ছেলে আনোয়ার হোসেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে রাত পৌনে ১২টার দিকে পৌর শহরের পল্লীবিদ্যুৎ অফিস সংলগ্ন রাজু ম্যানশন নামে একটি বাসা থেকে ৮শ ৫০ পিস ইয়াবাসহ কথা চৌধুরী ও আনোয়ার নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ ২৫ হাজার টাকা ও মাদক ব্যবহারের বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
এর আগে রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার টুমচর এলাকায় অভিযান চালিয়ে আড়াই কেজি গাঁজাসহ রহিম ও লিটন নামের আরো দুই মাদকব্যবসায়ীকে আটক করে পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ্ আল মামুন জানান, গোপন সংবাদের ভিক্তিতে পৃথক স্থানে অভিযান চালিয়ে এক নারীসহ ৪ মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে। তারা আন্তঃজেলা মাদক চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।