ঢাকাThursday , 3 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্বামীর বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা স্ত্রীর

Link Copied!

57সিলেট প্রতিবেদক : তালাক নোটিশ দেওয়ায় স্বামীর বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা করেছেন স্ত্রী। এছাড়াও দুই দেবরের বিরুদ্ধেও মামলা করেছেন তিনি। ঘটনাটি ঘটেছে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার কালিদাসপাড়া গ্রামে।
বুধবার সিলেট জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে কালিদাসপাড়া গ্রামে বাসিন্দা ফজলুর রহমান জানান, তার ৩ ছেলের বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামালা দায়ের করেছেন তার বড় ছেলের স্ত্রী একই উপজেলার চৌঘরী গ্রামের বাসিন্দা কুতুব উদ্দিনের মেয়ে জাহেদা বেগম। তবে তিন ছেলের বিরুদ্ধে দায়ের করা মামলা মিথ্যা ও সাজানো দাবি করেছেন ফজলুর রহমান।
সংবাদ সম্মেলনে ফজলুর রহমান জানান, ২০১৩ সালের ২৯ নভেম্বর গোলাপগঞ্জ উপজেলার চৌঘরী গ্রামের বাসিন্দা কুতুব উদ্দিনের মেয়ে জাহেদা বেগমের সঙ্গে তার বড় ছেলে জাহাঙ্গীরের বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসার ভালোভাবেই চলছিল। কিন্তু ২০১৪ সালে ৫ মে তার ছেলে বিদেশে চলে যাওয়ার পর পুত্রবধু অস্বাভাবিক আচরণ শুরু করেন। একপর্যায়ে জাহাঙ্গীর বিদেশ থেকে ডাকযোগে তালাকনামার নোটিশ প্রেরণ করেন। কিন্তু স্ত্রী জাহেদা তা গ্রহণ না করায় নোটিশটি ফেরৎ যায়।
তিনি জানান, তালাকের নোটিশ পেয়ে স্ত্রী প্রতিশোধ নিতে নিজেই ফেইসবুকে ফেইক আইডি ব্যবহার করে জাহেদা তার তিন ছেলের বিরুদ্ধে তথ্য ও প্রযুক্তি আইন ২০০৬ইং এর ৫৭ ধারায় একটি মামলা দায়ের করেন। মামলায় আসামি করা হয়েছে সৌদি আরব প্রবাসী জাহাঙ্গীর হোসেন(৩৫),  আলমগীর হোসেন মোহন (২১) ও ফাহিম আহমদকে (১৮)।
ফজলুর রহমান অভিযোগ করেন, তার পুত্রবধু জাহেদা বেগমের অনৈতিক কর্মকাণ্ডের কারণে তার ছেলে প্রবাসী জাহাঙ্গীর হোসেন মুন্না তালাক দেয়। গ্রাম ছেড়ে শহরে অবস্থান করে জাহেদা গত ২ আগস্ট মেট্রোপলিটন পুলিশের শাহপরাণ থানায় তথ্য প্রযুক্তি আইনে মামলা করে। অথচ তথ্য প্রযুক্তি আইন ৫৭ ধারা লঙ্ঘনের বিষয়টি তার পরিবার জানেও না।
এছাড়াও তাদেরকে মামলা থেকে অব্যাহতি দিতে আকুল আবেদন জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, বিভিন্ন মহল থেকে  ৫৭ ধারাকে সংবিধানের পরিপন্থি বলে তা বাতিলের দাবি উঠেছে বেশ ক’দিন ধরে।