ঢাকাWednesday , 2 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠিতে শতাধিক গ্রাম প্লাবিত

Link Copied!

KuriGram-floodঝালকাঠি প্রতিনিধি : পূর্ণিমার জোয়ার ও টানা বৃষ্টিতে উপকূলীয় জেলা ঝালকাঠির সুগন্ধা, বিষখালী ও হলতা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। তলিয়ে গেছে নদীর তীরবর্তী শতাধিক গ্রাম। এর ফলে পানিবন্দি হয়ে পড়েছে কয়েক হাজার লোক।
বুধবার সকাল থেকে টানা বৃষ্টির ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
জেলা শহরের কলাবাগান, নতুন চর, বাঁশপট্টি, পৌরসভার খেয়াঘাট, লঞ্চঘাট, স্টিমারঘাট এলাকাসহ চরাঞ্চল হাঁটু পানিতে তলিয়ে গেছে। এতে লোকজনের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
পানি বৃদ্ধির ফলে নদী তীরবর্তী ইউনিয়নগুলোর মধ্যে সদর উপজেলার পোনাবালিয়া ও ধানসিঁড়ি, নলছিটি উপজেলার কুলকাঠি, নাচনমহল, মগড় ও দপদপিয়া, রাজাপুর উপজেলার বড়ইয়া ও মঠবাড়ি এবং কাঁঠালিয়া উপজেলার আমুয়া, পাটিকেলঘাটা ও চেচড়িরামপুর ইউনিয়নের শতাধিক  গ্রাম প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে মাছের ঘেরসহ প্লাবিত এলাকার সদ্য রোপণ করা আমনের বীজতলা ও সবজি খেত।