ঢাকাWednesday , 2 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শিবগঞ্জ সীমান্তে ৬ ভারতীয় নাগরিক আটক

Link Copied!

Handcupচাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জেলার শিবগঞ্জ সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের দায়ে ৬ ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।
মঙ্গলবার সন্ধ্যায় মাসুদপুর ঠুঠাপাড়া বিওপির কমান্ডার নায়েব সুবেদার স্বপনের নেতৃত্বে বিজিবির একটি দল তাদের আটক করে। আটককৃতরা হলো- ভারতের মালদহ জেলার বেষ্ণবনগর শুভপুর গ্রামের কশিমুদ্দিনের ছেলে মানিক চান (১৬), রফিক শেখের ছেলে কামরুল শেখ (২৫), মনিরুল ইসলাম শেখের ছেলে ইসমাইল শেখ (২৫), দেওনাপুর গ্রামের জনাব আলির ছেলে আনারুল (৩২), আব্দুল হকের ছেলে মতিউর (৩৫) ও বকতিয়া গ্রামের ইসসার আলির ছেলে ডালিম (১৮)।
বিজিবি সূত্রে জানা গেছে, শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের মাসুদপুর ঠুঠাপাড়া বিওপির অধীনস্ত ৭/৯ এস পিলার এলাকার নদী পথ দিয়ে মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ভারতের ছয়জন নাগরিক অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিল। এ সময় মাসুদপুর ঠুঠাপাড়া বিওপির কমান্ডার নায়েব সুবেদার স্বপনের নেতৃত্বে বিজিবির একটি দল তাদের আটক করে।
এ ব্যাপারে বিজিবির চাঁপাইনবাবগঞ্জ-৯ ব্যাটালিয়নের মনোহরপুর বিওপির কমান্ডার সুবেদার আব্দুল জাব্বার বলেন, আটককৃতদের শিবগঞ্জ থানায় সোপর্দ করার প্রস্তুতি চলছে।