ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : মহাসড়কে সিএনজি চালিত অটোরিকশা ও থ্রি-হুইলার চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ করে রেখেছে সিএনজি অটোরিকশা মালিক-শ্রমিকরা। এ সময় মহাসড়কে চলাচলকারী ৪টি লোকাল বাস ভাঙচুর করেছে তারা।
বুধবার সকাল ৮টা থেকে মহাসড়কের বেশ কয়েকটি পয়েন্টে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন অটোরিকশা মালিক-শ্রমিকরা। ফলে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কাউতলি থেকে সরাইল-বিশ্বরোড মোড় পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
খাঁটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনজার্চ সার্জেন্ট জাহাঙ্গীর আলম জানান, অবরোধকারীদের মহাসড়ক থেকে সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করতে অতিরিক্ত পুলিশ কাজ করছে।

