ঢাকাTuesday , 1 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিপুল পরিমাণ ইয়াবাসহ ২ ভাই আটক

Link Copied!

Yabaনিজস্ব প্রতিবেদক : রাজধানীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই ভাই আটক করেছে পুলিশ। এরা হলেন, মনিরুল ইসলাম (২২) ও চাচাতো ভাই মোহাম্মদ রাজন(২৩)।
মঙ্গলবার সকালে মিরপুরের পূর্ব শেওরাপাড়া থেকে তাদের আটক করা হয়। তাদের গ্রামের বাড়ি নোয়াখালীর মাইজদীতে।
মাদকদ্রব্য অধিদপ্তরের ধানমণ্ডি সার্কেলের পরির্দশক নাজমুল হোসেন জানান, রাজন এর আগেও ইয়াবাসহ আটক হয়েছিল। জামিনে বের হয়ে আবার সে ইয়াবা ব্যবসা শুরু করে।
তিনি জানান, রাজন এক সময় মিরপুরের বেনারসী পল্লীতে কাজ করতো। পরবর্তীতে প্রলোভনে পড়ে এ কাজে নামে। তবে রাজনের দাবি, চট্টগ্রামের জনৈক বিল্লালের কাছ থেকে সে প্রতি মাসে চার হাজার পিচ ইয়াবা আনতো। এতে তার প্রতি মাসে চল্লিশ হাজার টাকা লাভ হতো। এর  আগে ধরা পড়লে এক লাখ বিশ হাজার  টাকা দিয়ে জেল থেকে বের হয়ে আসে। কিন্তু আবার একই ব্যবসায় জড়িয়ে পড়ে রাজন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান নাজমুল হোসেন।