ঢাকাMonday , 31 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে ডোবা থেকে স্কুলছাত্রীর লাশ উদ্ধার

Link Copied!

Dead bodyনিজস্ব প্রতিবেদক : গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর এলাকার সড়কের পাশের ডোবা থেকে এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে লাশটি উদ্ধার করা হয়।
নিহতের নাম- নার্গিস আক্তার (১৪)। সে কাশিমপুরের লতিফপুর এলাকার আব্বাস উদ্দিনের মেয়ে এবং স্থানীয় কফিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল।
জয়দেবপুর থানার চক্রবর্তী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. মামুন জানান, সকালে কাশিমপুর-পানিশাইল সড়কের পাশের ডোবায় একটি লাশ ভাসতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরে শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি জানান, নিহতের শরীর ফুলে ওঠেছে। অন্তত দুদিন আগে দুর্বৃত্তরা তাকে হত্যা করে লাশ ওই স্থানে ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে।