ঢাকাMonday , 31 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট

Link Copied!

traficকুমিল্লা প্রতিনিধি : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে সকাল থেকে যানবাহনের প্রচণ্ড চাপ সৃষ্টি হয়েছে। ফলে মহাসড়কের বিভিন্ন টার্নিং পয়েন্টগুলোতে দেখা দিয়েছে যানজট।
কুমিল্লার চান্দিনা থেকে সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকা পর্যন্ত যানজট এবং কোথাও কোথাও যানবাহনগুলো চলছে ধীরগতিতে।
মহাসড়কের পদুয়ার বাজার, আলেখারচর এবং ময়নামতি সেনানিবাসসহ বিভিন্ন টার্নিং পয়েন্টগুলোতে যানজট সৃষ্টি হওয়ায় দুর্ভোগে পড়েন যাত্রীরা।
ময়নামতি হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল জানান, সোমবার ভোর রাতে মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার নন্দনপুর এলাকায় একটি টিনবাহী ট্রাক উল্টে ৭ জন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়। এ ঘটনার পর মহাসড়কের দু’দিকে শতশত যানবাহন আটকা পরে। ধীরে ধীরে তা জানজটের রূপ নেয়। পরে ময়নামতি হাইওয়ে পুলিশ দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধার করে নিয়ে গেলেও মাহসড়কের পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে দুপুর গড়িয়ে যায়।
শেষ খবর পাওয়া পর্যন্ত মহাসড়কের বিভিন্ন স্থানে যানবাহনের চাপ রয়েছে।