চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় পৃথক অভিযানে বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত আসামিসহ ১৫৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার গভীর রাত থেকে শনিবার সকাল পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে ১৩০ জন বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। গ্রেফতারকৃতদের মধ্যে জামায়াত-শিবিরের বেশ কয়েকজন নেতা-কর্মীও রয়েছে।
চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) নাঈমুল হাছান জানান, জেলার বিভিন্ন উপজেলায় পৃথক অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভুক্ত আসামি এবং বিভিন্ন সময়ে নাশকতার সঙ্গে জড়িত ১৫৪ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে ৪০০ পিস ইয়াবা এবং ৫৪ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

