ঢাকাSaturday , 29 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দে ৫ হাজার পরিবার পানিবন্দি

Link Copied!

KuriGram-floodরাজবাড়ী প্রতিনিধি : উজানের ঢলে পদ্মায় পানি বৃদ্ধির ফলে গত এক সপ্তাহে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বেশির ভাগ এলাকা প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছেন এলাকার পাঁচ হাজার পরিবার।
এসকল পরিবারের হাজার হাজার মানুষ দুর্বিসহ জীবন কাটাচ্ছেন। প্রয়োজনের তুলনায় ত্রাণ খুবই সামান্য বলে জানিয়েছেন দুর্গত এলাকার মানুষ ও জনপ্রতিনিধিরা।
পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, পদ্মানদীর গোয়ালন্দ পয়েন্টে শনিবার পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৪৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নদী তীরবর্তী বিভিন্ন গ্রাম বন্যার পানিতে প্লাবিত হয়েছে।
জানা যায়, গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম, দৌলতদিয়া ও উজানচর ইউনিয়নের সম্পূর্ণ এলাকা এবং ছোটভাকলা ইউনিয়নের আংশিক এলাকা বন্যায় প্লাবিত হয়ে অন্তত পাঁচ হাজার পরিবারের হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে আছে।
দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম মন্ডল জানান, পানিবন্দি এক হাজার পরিবারের তালিকা করে এখন পর্যন্ত পাঁচশ’ পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল সহায়তা দেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে দেবগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আতর আলী সরদার বলেন,  ‘উপজেলার মধ্যে আমার ইউনিয়নে বন্যায় সব থেকে বেশি ক্ষতি হয়েছে। দুই হাজার পানিবন্দি পরিবারের তালিকা জমা দেওয়া হয়েছে। এর বিপরীতে ত্রাণ হিসেবে মাত্র দুই মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়ায় ওই চাল নিয়ে দুর্গত এলাকায় যেতে পারছি না। কারণ প্রয়োজনের তুলনায় তা একেবারেই নগণ্য। ওই সামান্য ত্রাণ নিয়ে দুর্গত এলাকায় গেলে লাঞ্ছিত হতে হবে। বিষয়টি রাজবাড়ীর জেলা প্রশাসক মহোদয়কে জানানো হয়েছে।’
গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার পঙ্কজ ঘোষ জানান, এলাকার বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। পানিবন্দি দুর্গত এলাকার মানুষকে সকল ধরনের সাহায্যের জন্য প্রশাসন দিন-রাত কাজ করে যাচ্ছে।