ঢাকাSaturday , 29 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৫ জামায়াত-শিবির কর্মী আটক

Link Copied!

Arrestলক্ষ্মীপুর প্রতিনিধি : জেলার চন্দ্রগঞ্জ থানার মান্দারী ইউনিয়নের দক্ষিণ মান্দারী গ্রাম থেকে গোপন বৈঠককালে জামায়াত-শিবিরের ৫ কর্মীকে স্থানীয় জনতা আটক করে পুলিশে সোর্পদ করে।
শুক্রবার রাত তাদের আটক করা হয়। এ ঘটনায় শনিবার সকালে চন্দ্রগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
আটককৃতরা হলেন-মান্দারী ইউনিয়নের মৃত আবুল কালামের ছেলে কুদরত উল্যা (২৩), আবদুল ছাত্তারের ছেলে আবদুল মতিন (২৬), ছফি উল্যার ছেলে জুয়েল রানা (২২), নুর নবীর ছেলে শামছুল ইসলাম (২৬) ও মমিন উল্যার ছেলে আনোয়ার হোসেন (২৮)।
এ ব্যাপারে চন্দ্রগঞ্জ থানার এসআই রতন জানান, দক্ষিণ মান্দারী বায়তুল আমান জামে মসজিদের পাশে সিরাজ উল্যার বাড়িতে গোপন বৈঠককালে স্থানীয় গ্রামবাসী জামায়াত শিবিরের ৫ কর্মীকে আটক করা হয়। পরে থানায় খবর দিলে শুক্রবার রাত ১০টার দিকে আমরা গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসি।
চন্দ্রগঞ্জ থানার ওসি হুমায়ুন কবির জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে।