ঢাকাFriday , 28 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হিলি সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ

Link Copied!

medicineহিলি প্রতিনিধি : হিলি সীমান্তের ফকিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ১ লাখ ৯৮ হাজার পিস সিজেট ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার ভোররাতে ট্যাবলেটগুলো আটক করা হয়।
বিজিবি হিলি চেকপোস্ট ক্যাম্পের কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার ফজলুল হক জানান, ভারতীয় ট্যাবলেটের বড় একটি চালান দেশে আনা হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোররাতে সীমান্তের ফকিরপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় ১ লাখ ৯৮ হাজার পিস সিজেট ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে এর সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি। পরে ট্যাবলেটগুলো হিলি শুল্ক গুদামে জমা দেওয়া হবে বলে তিনি জানান।