ঢাকাFriday , 28 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে গৃহবধূর লাশ উদ্ধার

Link Copied!

Dead bodyঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়নের বরাট গ্রামের একটি পুকুর থেকে বিউটি রানী বিশ্বাস (৩৬) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। বিউটি ওই গ্রামের গোপাল চন্দ্র বিশ্বাসের স্ত্রী।
শুক্রবার সকালে লাশটি উদ্ধার করা হয়।
এলাকাবাসী জানায়, বিউটি বৃহস্পতিবার রাত থেকে নিখোঁজ ছিল। সকালে বাড়ির পাশের একটি পুকুরে তার লাশ ভেসে থাকতে দেখা যায়। পুকুর পাড়ে একটি বিষের বোতলও পাওয়া গেছে।
স্থানীয়রা আরো জানান, প্রায় ১৬ বছর হলো বিয়ে হয়েছে ওই বিউটি-গোপালের। কিন্তু কোনো সন্তান না হওয়ায় গোপাল সম্প্রতি একটি বিয়ে করেছেন। এসব কারণে মনের দুঃখে সে আত্মহত্যা করতে পারে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত জহির উদ্দিন জানান, পুকুরের পানিতে একটি লাশ ভেসে আছে এমন সংবাদে ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।