ঢাকাThursday , 27 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে ট্রাক ভর্তি অবৈধ কাঠ আটক

Link Copied!

ফাইল ফটো

ফাইল ফটো

ভ্রাম্যমান প্রতিনিধি : চট্টগ্রামের কালুরঘাট ডিপো এলাকায় বান্দরবান পাল্পউড ডিভিশন থেকে আসা ট্রাক ভর্তি বিভিন্ন প্রজাতির অবৈধ রদ্দা কাঠ আটক করেছে বন কর্মীরা। জানা গেছে, বৃহস্পতিবার চট্ট-মেট্রো-ট-১১-০৯২১, টিপি (ট্রাফিক পারমিট) ৭১০০১২৮৪ একটি ট্রাক বান্দরবান পাল্পউড ডিভিশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। কিন্তু গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম উত্তর বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তার নেতৃত্বে কালুরঘাট ডিপো এলাকায় ট্রাকটি আটক করা হয়। চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. জগলুল হোসেন দৈনিক পাঞ্জেরীকে জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ট্রাকটি আটক করা হয়েছে। যাচাই বাছাই শেষে ব্যবস্থা নেয়া হবে। তবে বান্দরবান পাল্পউড ডিভিশনের ডিএফও মোল্লা রেজাউল করিম ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন এবং বলেন, মিথ্যা সংবাদ পরিবেশন করা হলে মামলা করা হবে। বিষয়টি দৈনিক পাঞ্জেরী’র পক্ষ থেকে তাৎক্ষনিকভাবে পরিবেশ ও বন সচিবকে জানানো হয়েছে।