ঢাকাThursday , 27 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চোরাচালান পণ্য ধরিয়ে দেয়ায় নির্যাতন

Link Copied!

josorবেনাপোল প্রতিনিধি : চোরাচালান পণ্য ধরিয়ে দেয়ায় বেনাপোলের বড় আচড়া গ্রামে এক কিশোরকে আটকে রেখে মধ্যযুগীয় কায়দায় সারা শরীরে সুচ ফুটিয়ে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
বুধবার রাত সাড়ে আটটায় বেনাপোল বড়আচড়া গ্রামের টার্মিনাল পাড়ার খালেকের বাড়ি থেকে সোহেল (১৭) নামে ওই নির্যাতিত কিশোরকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত তরুণ একই গ্রামের সাজ্জাত হোসেনের ছেলে।
নির্যাতিতর বাবা সাজ্জাত হোসেন জানান, তিনি বেনাপোলে একটি বাড়িতে ভাড়া থাকেন। তার ছেলেকে সকাল থেকে কোথাও খুঁজে না পেয়ে তিনি বিভিন্নœস্থানে খোঁজ করে জানতে পারেন টার্মিনাল পাড়ার খালেকের বাড়িতে তার ছেলেকে আটকে রেখে নির্যাতন করা হচ্ছে।
বিষয়টি তিনি বেনাপোল থানা পুলিশকে জানালে পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে রাতে সোহেলকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করে। এ সময় খালেক পালিয়ে যায়। পরে পুলিশ খালেকের বাবাকে আটক করে থানায় নিয়ে আসেন।
বেনাপোল পোর্ট থানার উপপরিদর্শক নূর আলম জানান, সোহেল বিজিবিকে খবর দিয়ে খালেকের চোরাচালান পণ্য ধরিয়ে দিয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে খালেক তাকে ধরে নিয়ে নিজ বাড়িতে আটকে রেখে নির্যাতন করেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
অভিযুক্ত খালেকের বিরুদ্ধে পুলিশ পেটানোসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।