ঢাকাWednesday , 26 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বেনাপোলে ইলিশ পাচারের অভিযোগ

Link Copied!

ilishবেনাপোল প্রতিনিধি : দূর্গা পূজাকে সামনে রেখে যশোরের শার্শা-বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে ইলিশ পাচার বেড়ে গেছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
নাভারণ বাজারের মাছ বিক্রেতা আব্দুর রাজ্জাক জানান, যশোর মোকাম থেকে বেশি দামে ইলিশ কিনতে হচ্ছে। এজন্য বেশি দামেই বেচতে হচ্ছে। ভারতে ইলিশ পাচার বন্ধ হলে দেশীয় বাজারে ইলিশের দাম কমে যাবে বলে মন্তব্য করেন তিনি।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্তে মাছ ও চোরাচালান রোধে বিজিবি সর্বদা সজাগ রয়েছে। এখনো মাছের কোনো চালান আটক হয়নি বলে জানায় বিজিবি।
এদিকে স্থানীয় বাজারে ইলিশের দাম ক্রেতাদের নাগালের বাইরে চলে গেছে। একমণ পাট বা দুই মণ ধান বিক্রি করেও মিলছে না এক কেজি ইলিশ। এক থেকে দেড় কেজি ওজনের ইলিশের দাম হাঁকানো হচ্ছে দেড় থেকে দুই হাজার টাকা। পাঁচশ গ্রাম ওজনের একটি ইলিশের দাম পড়ছে ৭০০ থেকে ৯০০ টাকা।
শার্শা বাজারে আসা ইলিশ মাছ ক্রেতা শওকত আলী বলেন, ‘ইলিশের বাজারে আগুন। এক মণ পাট বিক্রি করেও এক কেজি ইলিশ কেনা যাচ্ছে না। গরিব মানুষের ইলিশ মাছ খাওয়া এখন স্বপ্নের মতো হয়ে গেছে। ক্যালেন্ডারের পাতায় থাকা ইলিশ দেখিয়ে শিশুদের মাছ খাওয়ানোর সাধ মেটাতে হবে।’