ঢাকাWednesday , 26 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত

Link Copied!

KuriGram-floodজামালপুর প্রতিনিধি : জামালপুরে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। বুধবার সকালে জেলার বাহাদুরাবাদ পয়েন্টে যমুনার পানি বিপৎসীমার ৩৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
উজানে যমুনার পানি সামান্য কমলেও ব্রহ্মপুত্র, ঝিনাই, জিঞ্জিরামসহ শাখা নদীগুলোর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় ইসলামপুর, মেলান্দহ ও বকশীগঞ্জ উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে।
সবমিলিয়ে জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ, সরিষাবাড়ি, মাদারগঞ্জ, বকশীগঞ্জ ও মেলান্দহ উপজেলার শতাধিক গ্রামের লক্ষাধিক মানুষ পানিবন্দি রয়েছে। বন্যার পানি ওঠায় জেলার অর্ধশতাধিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বন্যার পানিতে ডুবে আছে ৩০ হাজার হেক্টরের বেশি রোপা আমন ফসল। চারদিনের  বন্যায় কাজ, খাদ্য ও পানীয় জলের সঙ্কটে চরম দুর্ভোগে পড়েছে পানিবন্দি মানুষ।
জামালপুরের জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান জানিয়েছেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে এ পর্যন্ত ৬৪ মে.টন চাল আর দেড় লাখ টাকা বিতরণ করা হয়েছে।