ঢাকাWednesday , 26 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টেকনাফে বিজিবি-চোরাকারবারি গুলিবিনিময়

Link Copied!

BGBকক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এ সময় বিজিবির সদস্যরা জব্দকৃত ট্রলার থেকে ১৫টি সোনার বার উদ্ধার করেন।
বুধবার দুপুর ১টায় বঙ্গোপসাগরের টেকনাফ শাহপরীর দ্বীপ পয়েন্টে এ ঘটনা ঘটে।
টেকনাফস্থ ৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবু জার আল জাহিদ জানান, মিয়ানমার থেকে ট্রলারযোগে বিপুল পরিমাণ ইয়াবা টেকনাফ প্রবেশ করার খবর পেয়ে বিজিবি সদস্যরা টেকনাফ শাহপরীর দ্বীপ এলাকায় অবস্থান নেন।
পরে ট্রলারটিকে বিজিবি থামতে নির্দেশ দেয়। কিন্তু ট্রলারটি না থামিয়ে উল্টো বিজিবিকে লক্ষ্য করে চোরাকারবারিরা গুলিবর্ষণ করে। এ সময় বিজিবিও পাল্টা গুলিবর্ষণ করে। এতে কেউ হতাহত না হলেও চোরাকারবারিরা সাগরে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়।
তিনি আরো জানান, চোরাকারবারিদের ট্রলারটি জব্দ করা হয়েছে। পরে ট্রলারটিতে তল্লাশি চালিয়ে ইয়াবা পাওয়া না গেলেও ১৫টি সোনার বার উদ্ধার করা হয়। যার ওজন আনুমানিক আড়াই কেজি।
এ ব্যাপারে টেকনাফ থানায় চোরাকারবারিদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।