ঢাকাTuesday , 25 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তারেকসহ ৩২ জনের বিরুদ্ধে চার্জশিট

Link Copied!

Tarek-Rahamanগাজীপুর প্রতিনিধি : গাজীপুরে নাশকতা ও অর্থের যোগানদাতা ও জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ৩২ জনকে আসামি করে আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ।
এ মামলায় তারেক রহমানের ব্যক্তিগত সহকারী লুৎফর রহমান বাদল, বরখাস্তকৃত মেয়র অধ্যাপক এমএ মান্নানের ছেলে মঞ্জুর আহসান রনিকে আসামি করা হয়েছে। পুলিশের দায়ের করা চার্জশিট গ্রহণ নিয়ে মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের ব্রিফিং করেন পুলিশ সুপার হারুন অর রশিদ।
তিনি জানান, চলতি বছরের ২১ জানুয়ারি জয়দেবপুর থানার মনিপুর এলাকার তারেক জিয়া মোড় এলাকায় এজাহার নামীয় ১৮ জন এবং অজ্ঞাত আরো ৪০-৫০ জন আসামি লাঠিসোটা ও বিভিন্ন অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে সড়ক অবরোধ করে এবং রাস্তার পাশে পার্কিং করা অবস্থায় একটি বাসে অগ্নিসংযোগ করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে জয়দেবপুর থানায় একটি মামলা দায়ের করেন। পরে মামলাটি তদন্তকারী কর্মকর্তা তদন্ত করে সাক্ষ্য প্রমাণ ও মামলা পর্যালোচনা করে তারেক রহমান ও অপর আসামিদের সংশ্লিষ্টতা পান। এ কারণে মামলায় তাদের আসামি করে মোট ৩২ জনের বিরুদ্ধে আজ আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।
পুলিশ সুপার জানান, তদন্তে জানা যায় গাজীপুরকে অস্থিতিশীল করার জন্য লন্ডনে তারেক রহমান, তার ব্যক্তিগত সহকারী ও বরখাস্তকৃত মেয়রের ছেলে রনি ষড়যন্ত্রের মাধ্যমে সড়ক অবরোধ, ভাঙচুর, অগ্নিসংযোগের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টিতে অর্থের যোগান দেন এবং নাশকতায় নির্দেশ প্রদান করেন।
অভিযোগ নামীয় অপর জোট নেতারা হলেন-মোতালেব মেম্বার, আমিনুল ইসলাম, রমজান আলী, শামীম, আজাহার, সোহেল, ইমরান, লাবলু মিয়া, হালিম সিকদার, জব্বার, এরশাদুলসহ নামোল্লখ ২৯ জন।
মামলায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক এনামুল হক জয়দেবপুর থানায় অভিযোগপত্র নং ৯৩৯, তারিখ ২৫ আগস্ট ২০১৫ আদালতে দাখিল করেন।