ঢাকাMonday , 24 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জঙ্গি আশ্রয়ের রাজনীতি করে বিএনপি

Link Copied!

Hasan-mahmudনিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, জঙ্গি হামলার মাধ্যমে নিজেদের রাজনৈতিক পথ পরিষ্কার করতে চায় বিএনপি।
আজ সোমবার দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
হাছান মাহমুদ বলেন, বিএনপি-জামায়াত জঙ্গি আশ্রয়ের রাজনীতি করে। জঙ্গিদের মাধ্যমে হামলা চালিয়ে তাদের পথ পরিষ্কার করতে চায়। সে সুযোগ আর হবে না।
তিনি বলেন, সম্প্রতি জঙ্গি অর্থায়নের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে আটক হওয়া বিএনপিপন্থি তিন আইনজীবী আটকই প্রমাণ করে তাদের সঙ্গে জঙ্গি সম্পৃক্ততা রয়েছে।
তিনি বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার সঙ্গে খালেদা জিয়া ও তারেক রহমান জড়িত। খালেদা-তারেক ও তাদের দোসর জামায়াত এ বোমা হামলার ঘটনা ঘটিয়েছিল। গ্রেনেড হামলার পর প্রশাসনের কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কাউকে বরখাস্তও করা হয়নি। এতেই প্রমাণিত হয়, এ ঘটনার সঙ্গে বিএনপি-জামায়াত জড়িত।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাহারা খাতুন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এবিএম তাজুল ইসলাম, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. কামরুল হাসান প্রমুখ।