ঢাকাMonday , 24 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আত্রাইয়ে ২ বাঁধে ভাঙন, বিস্তীর্ণ এলাকা প্লাবিত

Link Copied!

floodনওগাঁ প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে দুই স্থানে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে  বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। বন্যার পানিতে তলিয়ে গেছে শত শত বিঘা জমির ফসল। পানিবন্দী হয়ে পড়েছে ১০ গ্রামের কয়েক হাজার মানুষ।
রোববার সকাল ১০টার দিকে বাঁধ ভাঙা শুরু হয়। সন্ধ্যা পর্যন্ত বাঁধের প্রায় ৭০ ফুট এলাকা ভেঙে যায়। বসতবাড়িতে পানি ঢুকে পড়ায় বিভিন্ন উঁচু জায়গায় খোলা আকাশের নিচে আশ্রয় নিয়ে মানবেতর জীবন যাপন করছে বেশ কিছু পরিবার।
উজান থেকে নেমে আসা ঢলে আত্রাই নদীর পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার ছোট যমুনা নদীর তীরবর্তী ফুলবাড়ী বন্যানিয়ন্ত্রণ বেড়িবাঁধ এবং ভরতেঁতুলিয়াতে বেড়িবাঁধ ভেঙে যায়।
এ দুটি স্থানে বাঁধ ভাঙার ফলে শত শত বিঘা জমির ফসল পানির নিচে তলিয়ে গেছে। আত্রাই নদীর পানি এখন বিপদসীমার প্রায় ৫০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর পানি বৃদ্ধি ও বাঁধ ভাঙার ফলে প্রায় অর্ধশতাধিক গ্রামের হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।
বিশেষ করে উপজেলার ফুলবাড়িয়া, উদনপৈ, মিরাপুর, জাতপাড়া, কুমঘাট, জাতআমরুল জিয়ানীপাড়া, ভরতেঁতুলিয়া, কাশিয়াবাড়িসহ বিভিন্ন গ্রামের বেশকিছু পরিবার ঘরবাড়ি ছেড়ে রাস্তায় এবং উঁচু জায়গায় আশ্রয় নিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে।
ভরতেঁতুলিয়া গ্রামের জাহানারা বানু বলেন, বাঁধ ভেঙে তাদের ঘরে আকষ্মিক পানি ঢুকে যাওয়ায় অনেক আসবাবপত্রও ঘর থেকে বের করতে পারেননি।
এদিকে দুটি স্থানে বন্যানিয়ন্ত্রণ বাঁধ ভেঙে যাওয়ায় আত্রাই-নওগাঁ ও আত্রাই- পতিসর পাকা সড়ক হুমকির মুখে পড়েছে। এলাকাবাসী ও স্থানীয় প্রশাসন এ সড়ক দু’টি রক্ষার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
আত্রাই উপজেলার নির্বাহী কর্মকর্তা মনিরুল ইসলাম পাটোয়ারী ভাঙন ও প্লাবিত এলাকা পরিদর্শন করেছেন। তিনি বলেন, এলাকাবাসী ও স্থানীয় প্রশাসন সড়ক দু’টি রক্ষার চেষ্টা চালিয়ে যাচ্ছে।