ঢাকাSunday , 23 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ব্যক্তির দোষে সংগঠন দায়ী নয়

Link Copied!

amuনিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ‘কোনো মানুষ যদি তার বাড়ির সীমানা নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি করে তবে তা কি সংগঠনের দোষ? দল যদি তাকে প্রশ্রয় দিতো তখন বলতাম যে সংগঠন দায়ী।’
রোববার বিকেলে রাজধানীর শিল্পকলা একাডেমীর নাট্যশালা মঞ্চে আওয়ামী যুবলীগ আয়োজিত ‘গণতন্ত্রের জন্য সংগ্রাম গ্রন্থের’ সংবাদচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমু আরো বলেন, ‘দল যখন এসব ঘটনা ঘটায় না। তাহলে বলা যায়, ব্যক্তির এসব বিচ্ছিন্ন ঘটনার দায়  দলের না। এসব বিচ্ছিন্ন ঘটনার দায় কেন দলের উপর চাপানো হয়?’ প্রশ্ন করেন তিনি।
শিল্পমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা আজ দেশে অনেক কাজ করছেন। কিন্তু তার এসব কাজকে তেমনভাবে প্রচার করা হচ্ছে না। শুধু তাই নয়, আমাদের অ্যাম্বাসিগুলোও তা তুলে ধরছে না। দলের মধ্যে যুবলীগ ছাড়া তেমন কেউ কথা বলছে না।’
দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করার পেছনে বিএনপি-জামায়াতকে দায়ি করে আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘দেশ আরো এগিয়ে যেতো। আরো উন্নয়ন হতো। কিন্তু বিএনপি-জামায়াতের জ্বালাও-পোড়াওয়ের কারণে দেশ পিছিয়ে গেছে।’
অনুষ্ঠানে বিশেষে অতিথির বক্তব্যে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন একাংশের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল বলেন, ‘তথ্যকে তথ্য দিয়েই মোকাবেলা করতে হবে। এজন্য কোনো হুমকি, হামলা, মামলা দিয়ে তথ্যকে আটকানো যায় না। আগে দলের বিরুদ্ধে যেসব অভিযোগ তা সঠিক তথ্য দিয়ে তুলে ধরতে হবে।’ এজন্য তিনি যুবলীগকে একটি আলাদা মিডিয়া সেল গঠন করারও পরামর্শ দেন।
সভায় সভাপতিত্ব করেন যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী।