ঢাকাSunday , 23 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘সরকার দলের নামে চাঁদাবাজিতে জড়িয়ে পড়ছে বিভিন্ন সংগঠন’

Link Copied!

Sotish-Chandra-Rayনিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সতীশ চন্দ্র রায় বলেছেন, আজ যারা স্বাধীনতার চেতনার দাবি করছেন তাদের মধ্যে নামে মাত্র আদর্শ আছে, আবার সেই নাম মাত্র আদর্শ দিয়ে সরকার দলের নামে তারা বিভিন্ন ধরনের অপকর্মে জড়িয়ে পড়ছে।
রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবের হলরুমে বঙ্গবন্ধু ফাউন্ডেশন আয়োজিত ‘বঙ্গবন্ধু হত্যা পরবর্তী রাজনীতি ও শেখ হাসিনা’ র্শীষক আলোচনা সভার তিনি এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে সতিশ চন্দ্র রায় বলেন, মুক্তিযোদ্ধারা তাদের জীবনের ঝুঁকি নিয়ে এদেশ স্বাধীন করেছে। তাদের মধ্যে বঙ্গবন্ধু আদর্শ ছিল অনেক বেশি। আজ যারা আদর্শের অধিকারি দাবি করছে, তাদের কাছে নামে মাত্র আদর্শ বর্তমান আছে। এরা দলের নামে বিভিন্ন চাঁদাবাজিতেও জড়িয়ে পড়ছে। এদের যদি চিহ্নিত করা না হয়, তাহলে ভবিষ্যতে দলের (আওয়ামী লীগ) বিরাট দুর্ভোগ পোহাতে হবে।
সংগঠনের সভাপতি মশিউর রহমান বলেন, বঙ্গবন্ধু ফাউন্ডেশনে কাজ করার পর দেখলাম, গ্রামে গ্রামে আজ জামায়াত-শিবিরের ছেলেরা আমাদের কোমলমতি সন্তানদের বিভিন্ন ভাবে মোটিভেট করে তাদের দলে নিয়ে যাচ্ছে। এটা অত্যন্ত দুঃখের বিষয়। তাই এদের স্বাধীনতার চেতনায় ও বঙ্গবন্ধুর আদর্শে গড়ে তুলতে বঙ্গবন্ধু ফউন্ডেশন গঠিত হয়েছে।
তিনি বলেন, আজ ১৪ বছর এ ফাউন্ডেশনে কাজ করতে গিয়ে দেখলাম, বঙ্গবন্ধুর নামে অনেক সংগঠন প্রতিষ্ঠা করে তারা চাঁদাবাজিতে লিপ্ত। কিন্ত কেউ বলতে পারবে না বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কোন নেতা কর্মী কারো কাছে কোন তদবির করেছে, কোন অসৎ উপায় অর্জনের জন্য কারো দ্বারে দ্বারে ঘুরেছে।
বর্তমান অবস্থার কথা বলতে গিয়ে তিনি বলেন, আমাদের দেশে একটা দল পাকিস্তান রেডিওর মত রেডিও বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায়। জিন্দাবাদ প্রতিষ্ঠা করতে চায়। তাই আমি বলব, তাদের দমনের জন্য সরকার আজ যে কঠিন পদক্ষেপ গ্রহণ করেছে তা অব্যাহত থাকুক। তাহলেই আমাদের দেশে পুনরায় শান্তি ফিরে আসবে। আজ হাইব্রিড আওয়ামী লীগের নামধারী কিছু লোকেরা দলে প্রবেশ করে দলকে বিতর্কিত করছে। এদের সম্পর্কে সতর্ক থাকতে হবে।
বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি অ্যাডভোকেট মশিউর মালিকের সভপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহমদ হোসেন, বিসিআইসির প্রাক্তন এমডি শেখ মো. ওয়াফেস প্রমুখ।‌