ঢাকাSunday , 23 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির তিন দিনের কর্মসূচি

Link Copied!

BNP Logoনিজস্ব প্রতিবেদক : দলের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
রোববার দুপুরে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে যৌথসভা শেষে এক সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি ঘোষণা করেন মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন।
কর্মসূচির মধ্যে রয়েছে- আগামী ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের কার্যালয়গুলোতে সকাল ৬টায় দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন। সকাল ১০টায় দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দলীয় নেতাকর্মীদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুস্পস্তবক অর্পন। সমাধিস্থলে পবিত্র ফাতেহা পাঠের আয়োজন করবে ওলামা দল। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ওইদিন বিকেল ৩টায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আলোচনা সভার আয়োজন করবে বিএনপি। এতে চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উপস্থিত থাকবেন।
এদিকে আগামী ৩ সেপ্টম্বর দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আলোচনা সভার আয়োজন করেছে বিএনপি। এ ছাড়া ১১ সেপ্টম্বর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস উপলক্ষে ১২ সেপ্টেম্বর রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
এসব কর্মসূচি ছাড়াও প্রতিষ্ঠাবার্ষিকী ও দলের শীর্ষ দুই নেতার কারামুক্তি হিসেবে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো পৃথক কর্মসূচি পালন করবে বলে জানান দলটির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন।
সংবাদ সম্মেলনে বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, হারুন উর রশিদ, যুববিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক কাজী মুরাদসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।