ঢাকাSunday , 23 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরে বন্যায় ৩০ হাজার মানুষ পানিবন্দি

Link Copied!

hillজামালপুর প্রতিনিধি : যমুনার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে।
জামালপুর পানি উন্নয়ন বোর্ড সূত্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় যমুনার পানি ১৬ সেন্টিমিটার বেড়ে রোববার দুপুরে বাহাদুরাবাদ পয়েন্টে বিপদসীমার ২৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
যমুনার পানি বাড়ায় জেলার ইসলামপুর উপজেলার কুলকান্দি, পাথর্শী, বেলগাছা, চিনাডুলী, সাপধরী ও দেওয়ানগঞ্জ উপজেলার চুকাইবাড়ি  এবং চিকাজানি  ইউনিয়নের ২৫টি  গ্রামের ৩০  হাজারের বেশী মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। বাড়ি-ঘরে পানিতে প্লাবিত হওয়ায় অনেকেই উচুঁ স্থানে আশ্রয় নিয়েছেন।
এদিকে হঠাৎ বন্যার কারণে কাজ না থাকায় শ্রমজীবী মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।
পাথর্শী ইউনিয়নের চেয়ারম্যান হাসমত আলী জানিয়েছেন, আকস্মিক বন্যায় তার ইউনিয়নের বিস্তীর্ণ রোপা আমন  পানিতে তলিয়ে গেছে। বন্যা দীর্ঘায়িত হলে এই অঞ্চলের কৃষক বড় ধরনের ক্ষতির মুখে পড়বে।
জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নবকুমার চৌধুরী জানিয়েছেন, উজান থেকে নেমে আসা ঢলে জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যমুনা, ব্রহ্মপুত্রসহ শাখা নদীগুলোর পানি বৃদ্ধি আরো ৩/৪ দিন অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
জামালপুর জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান জানিয়েছেন, বন্যার ব্যাপারে জেলা প্রশাসনের প্রস্তুতি আছে। বন্যাকবলিত এলাকা, দুর্গত মানুষ ও ফসল সম্পর্কে রিপোর্ট দিতে বন্যাকবলিত ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। রিপোটর্ পেলে যথাসাধ্য সহায়তা নিয়ে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াবে প্রশাসন।