ঢাকাSunday , 23 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে গ্রেফতার ৮৪

Link Copied!

Handcupচট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের বিভিন্ন উপজেলায়  বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৮৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার গভীর রাত থেকে রোববার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এর মধ্যে ৭১ জন বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামি বলে পুলিশ জানিয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে জামায়াত-শিবিরের বেশ কয়েকজন নেতা-কর্মী রয়েছে।
চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) নাঈমুল হাছান জানান, জেলার বিভিন্ন উপজেলায়  পৃথক অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামি এবং  নাশকতার সঙ্গে জড়িত ৮৪ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে ১০৬ লিটার মদ উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।