নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কমলাপুর থেকে ৫ কেজি স্বর্ণসহ ৩ জনকে আটক করেছে জিআরপি থানা পুলিশ।
শনিবার সকাল সাড়ে ৮টায় তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হল- রাহুল, মুসা ও ইউসুফ। তাদের কাছ থেকে ৩২টি স্বর্ণের বার ও ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
জিআরপি থানার ওসি আব্দুল মজিদ বলেন,‘ ওই তিন ব্যক্তি সকাল সাড়ে ৮ টায় তূর্ণা নিশিথ ট্রেনযোগে চট্টগ্রাম থেকে কমলাপুর স্টেশনে নামেন। কিন্তু তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের দেহ তল্লাসী করা হয়। এসময় ৪২টি স্বর্ণের বার ও ১৫টি ইয়াবা পাওয়া যায়।
তিনি জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে। উদ্ধার করা স্বর্ণের মূল্য আড়াই কোটি টাকা বলে জানা গেছে।

