মৌলভীবাজার প্রতিনিধি : জেলার কুলাউড়ায় গৃহবধূকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগে স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার সকাল ৮ টার দিকে উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের চুনঘর গ্রাম থেকে মহিউদ্দিনকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
এলাকাবাসীর বরাত দিয়ে কুলাউড়া থানার ওসি (তদন্ত) মোহাম্মদ সাইফুল আলম, পারিবারিক কলহের জের ধরে মহিউদ্দিন তার স্ত্রী সুমাইয়া আক্তার মুন্নিকে বাড়ির পাশের পুকুরে চুবিয়ে হত্যা করে। বিষয়টি জেনে এলাকাবাসী থানায় খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে এবং মহিউদ্দিনকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

