ঢাকাSaturday , 22 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘জামায়াত ইবলিশের চ্যালা’

Link Copied!

samsurনিজস্ব প্রতিবেদক : ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলছেন, ‘জামায়াতে ইসলামী ইবলিশের চ্যালা। এরা ইসলামকে ধ্বংস করতে চায়। জামায়াত কোনদিন রাজনৈতিক দল ছিল না, এখনও নেই, ভবিষ্যতেও থাকবে না।’
শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) গোলটেবিল মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ‘১৫ আগস্ট বঙ্গবন্ধু পরিবার হত্যা ও ২১ আগস্ট গ্রেনেড হামলা একই সূত্রে গাঁথা’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে শেখ রাসেল মেমোরিয়াল সমাজ কল্যাণ সংস্থা।
মন্ত্রী বলেন, ‘জামায়াতে ইসলামী ইবলিসের চ্যালা-চামচা। মহান মুক্তিযুদ্ধে এই দল ইসলামের নাম করে এদেশের মা-বোনদের ইজ্জত লুণ্ঠন করেছে।’
জিয়াউর রহমানের দল চোর-ডাকাতের দল- এমন মন্তব্য করে শামসুর রহমান শরীফ বলেন, ‘এই ইবলিসের দল আর চোর-ডাকাতের দল আবারো ক্ষমতায় আসলে এদেশের মেয়েদের প্রতি অসম্মান করবে। তাদের অধিকার বঞ্চিত করে রাখবে।’
পঁচাত্তরের ১৫ আগস্টের কথা বলতে গিয়ে মন্ত্রী বলেন, ‘সেই কালো রাতে যে নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল সেই চিত্র আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। নিমর্ম এই হত্যাকাণ্ডের পর ৫ বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছিল আওয়ামী লীগের ১৮ হাজার নেতাকর্মীকে। জেলের কাস্টডিতে সেসময় ইলেকট্রিক শক থেকে শুরু করে যত অমানবিক-পাশবিক নির্যাতন ছিল সবই তারা করেছিল।’
ভূমিমন্ত্রী বলেন, ‘পৃথিবীতে যে ঘটনা ঘটেনি, সে ঘটনা ঘটানো হয়েছিল বাংলাদেশে। বঙ্গবন্ধুকে হত্যার পর আমাদের জেলে রেখে ইতিহাসকে বিকৃত করেছিল সেদিনের সেই জিয়াউর রহমান সরকার।’
মিডিয়ার প্রসঙ্গ টেনে এনে আওয়ামী লীগের এই প্রবীণ নেতা বলেন, ‘মিডিয়ার সহযোগিতা ছাড়া বাহান্নর ভাষা আন্দোলন, চুয়ান্নর নির্বাচনে বিজয়, বাষট্টির শিক্ষা কমিশন বিরোধী আন্দোলন, ঊনসত্তরের গণআন্দোলন এবং বঙ্গবন্ধুর নেতৃত্বে একাত্তরে মুক্তিযুদ্ধে বিজয় কিছুই সম্ভব হতো না।’
ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেন, ‘শেখ হাসিনা দেশের মানুষের অধিকার নিশ্চিত করতে চান। তিনি নারী-পুরুষের সমতা বিধানের মাধ্যমে দেশকে আধুনিক রাষ্ট্রে পরিণত করে বিশ্বের উন্নত দেশের কাতারে বাংলাদেশকে নিয়ে যেতে চান। তাই আজকে দিন এসেছে একাত্তরের মতো আবারও শেখ হাসিনার নেতৃত্বে জাতিকে ঐক্যবদ্ধ করার। তাহলে ইংল্যান্ড, আমেরিকা, জাপানের মতো উন্নত দেশ হিসেবে গড়ে উঠবে বাংলাদেশ।’
সংগঠনের সভাপতি শেখ ছিদ্দিকের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বাবু সতীশ চন্দ্র রায়, ভাসানী ন্যাপের চেয়ারম্যান মোস্তাক আহমেদ ভাসানী, সংগঠনের সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান প্রমুখ।