ঢাকাSaturday , 22 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আ.লীগের প্রতিপক্ষ আ.লীগ হতে পারে না

Link Copied!

Shajahanনিজস্ব প্রতিবেদক : শোক দিবসের মাসে সারাদেশে আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে সংঘর্ষ, মারামারি, খুনাখুনির ঘটনা উল্লেখ করে নৌ মন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘আওয়ামী লীগের প্রতিপক্ষ আওয়ামী লীগ হতে পারে না’।
শনিবার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী মুক্তিযোদ্ধা লীগ আয়োজিত শোক দিবস ও ২১ আগস্টের শহীদদের স্মরণে এক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘যুদ্ধে শক্রমিত্র চিহ্নিত করা দায়িত্ব আমাদের। আওয়ামী লীগের প্রতিপক্ষ আওয়ামী লীগ হতে পারে না। যুবলীগের প্রতিপক্ষ যুবলীগ হতে পারে না। ছাত্রলীগের প্রতিপক্ষ ছাত্রলীগ হতে পারে  না।’
তিনি বলেন, ‘আমাদের প্রতিপক্ষ জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, স্বাধীনতা বিরোধী এবং যারা ২০১৩-১৪ সালে মানুষ হত্যা করেছে তারা।’
খালেদার বিচার কেন হবে না জানতে চেয়ে শাজাহান খান বলেন, ‘যারা আমার বাবা, ভাই-বোন ও স্বজনকে খুন করে তাদের বিচার কিন্তু আদালতে হয়। তাহলে খালেদা মানুষ হত্যা করলে তার কেন বিচার হবে না।’
বিএনপির উদ্দেশ্যে নৌ মন্ত্রী বলেন, ‘তারা (বিএনপি) এখন একটা সনদ গাইতে শুরু করেছে। আর সেটা হলো রাজনীতি দিয়ে রাজনীতিকে প্রতিহত করতে হবে। হরতাল ও অবরোধের নামে তারা মানুষ হত্যা করেছে। তারা কি সেদিন রাজনীতির দিয়ে রাজনীতিকে প্রতিহত করেছিলো?’
আওয়ামী লীগের প্রতিপক্ষ স্বাধীনতা বিরোধী। তাদেরকে নির্মূল না করার পর্যন্ত কাউকে তিনি ঘরে না ফেরার জন্য আহ্বান জানান।
সংগঠনের সভাপতি আসাদুজ্জামান দূর্জয়ের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সহ-সম্পাদক এ্যাড. বলরাম পোদ্দার, সংগঠনের সাধারণ সম্পাদক মুন্সি এবাদুল ইসলাম, সহ-সভাপতি শরীফ আহমেদ শরীফ, এম আব্দুল্লাহ মনু, মেজবাহ উদ্দিন প্রমুখ।