ঢাকাSaturday , 22 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শক্তিমান হতে কৃষকদের কাছে যেতে হবে

Link Copied!

ASHRAFনিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগকে শক্তিশালী করতে সহযোগী সংগঠনগুলোকে আরো জোরালো ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের  আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সৈয়দ আশরাফ  বলেন, ‘গ্রামের বেশিরভাগ  মানুষই কৃষক। সেই জন্য তাদের কাছে যেতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ করতে হবে। কৃষকদের ঐক্যবদ্ধ করতে পারলেই আমরা শক্তিমান হবো।’
তিনি বলেন,‘ কৃষিবিদরা যেমন কিংবদন্তি, কৃষকরাও তেমন কিংবদন্তি। সারা বাংলায় কৃষক লীগের সংগঠন গড়ে তুলতে হবে। কৃষকের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। তাদেরকে ঐক্যবদ্ধ রাখতে হবে। পাশাপাশি সহযোগী সংগঠনগুলোকেও শক্তিশালী করতে হবে। তাহলেই আমরা শক্তিমান হবো।’
তিনি বলেন, ‘জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ১ আগস্ট থেকে আমরা ৪০দিনের কর্মসূচি পালন করছি। প্রধানমন্ত্রীকে গিয়ে বললাম, এবার বঙ্গবন্ধুর ৪০তম শাহাদাত বার্ষিকী। আমরা এ জন্য ৪০ দিনের কর্মসূচি পালন করব। আওয়ামী লীগের প্রতিটি সংগঠন এবার অত্যন্ত ভাবগাম্ভীর্যভাবে কর্মসূচি পালন করছে।’
তিনি বলেন, শোককে শক্তিতে পরিণত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব।
আয়োজক সংগঠনের সভাপতি মোতাহার হোসেন মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বদিউজ্জামান ডাব্লিউ, ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম, সংগঠনের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট খন্দকার শামসুল হক রেজা, সাংগঠনিক সম্পাদক সাখোয়াত হোসেন সুইট প্রমুখ।