ঢাকাFriday , 21 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কেরানীগঞ্জে শিশুসহ একই পরিবারের ৫ জন দগ্ধ

Link Copied!

Burn-Unitনিজস্ব প্রতিবেদক : রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে আগুনে দুই শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে দিকুরিয়া জামে মসজিদের পাশের একটি বাসায় এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন মো. রিপন (৩৫), তার স্ত্রী মলিতা বেগম (২৫), মেয়ে রিতা (১৫), ছেলে মনির (১০) ও আব্দুল গণি (৫)।
মলিতা বেগম জানান, রাতে তারা ঘুমিয়ে ছিলেন। হঠাৎ বিকট শব্দ হয় এবং তারপর আগুন লাগে। এতে ছেলে মেয়েসহ পাঁচজন দগ্ধ হন। পরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলেও তিনি জানান।
ঢামেকের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, আগুনে রিপনের শরীরের ৬৫ শতাংশ, মলিতা বেগমের ৩১ শতাংশ, রিতার ২০ শতাংশ, মনিরের ২২ শতাংশ, গণির ৪০ শতাংশ শরীর দগ্ধ হয়েছে।