ঢাকাThursday , 20 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শওকত মাহমুদকে নিয়ে ষড়যন্ত্র আন্দোলনেই নস্যাৎ হবে

Link Copied!

Ruhul amin gaziনিজস্ব প্রতিবেদক : সাংবাদিক শওকত মাহমুদকে নিয়ে সরকারের সব ষড়যন্ত্র আন্দোলনের মাধ্যমে নস্যাৎ করা হবে বলে মন্তব্য করেছেন সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমীন গাজী।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
শওকত মাহমুদকে নিয়ে সরকার নাটক সাজিয়েছে উল্লেখ করে রুহুল আমিন গাজী বলেন, ‘তিনি চোর-ডাকাত নন, তিনি সাংবাদিকদের অধিকার আদায়ের কথা বলেন। মিথ্যা নাটক সাজিয়ে তাকে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে। আন্দোলনের মাধ্যমেই এসব ষড়যন্ত্র নস্যাৎ করা হবে।’
সরকারের প্রতি আহ্ববান জানিয়ে তিনি বলেন, ‘আমাদের ধৈর্যের সীমা আছে, সেটা ভেদ করবেন না। আমাদের আন্দোলন কোনো রক্তচক্ষুকে ভয় করে না। কঠোর আন্দোলনের মাধ্যমে আমরা শওকত মাহমুদকে মুক্ত করবো।’
অবিলম্বে শওকত মাহমুদকে মুক্তি না দেয়া হলে সড়কপথ ঘেরাও এবং আমরণ অনশনের হুমকিও দেন এ সাংবাদিক নেতা।
তিনি বলেন, ‘অধিকাংশ মিডিয়া সরকারের পক্ষে কথা বললেও সরকারের ভয়ের একটাই কারণ- তারা জনগণের ভোটে নির্বাচিত সরকার নয়।’
আইনশৃংখলা বাহিনীর উদ্দেশে গাজী বলেন, ‘শওকত মাহমুদকে রিমান্ডের নামে অশোভন আচরণ করা হলে সারা বাংলায় আগুন জ্বলে উঠবে। সেই আগুনে আপনাদেরও পুড়তে হবে।’
ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি আনোয়ার কবির বুলুর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে আরো বক্তব্য দেন সংগঠনের মহাসচিব এমএ আজিজ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, শাহীন হাসনাত প্রমুখ।