ঢাকাThursday , 20 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ব্রাহ্মণবাড়িয়ায় প্রবাসী খুন

Link Copied!

armsব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাহবুবুর রহমান (৩০) নামের এক প্রবাসী খুন হয়েছেন।
বৃহস্পতিবার ভোরে শহরের রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মাহবুবুর রহমান নারায়ণগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া এলাকার মাওলানা ফজলুর রহমানের ছেলে। তিনি সিঙ্গাপুর প্রবাসী ছিলেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের প্রেমিকা নুসরাত জাহান জুঁইকে (২৫) আটক করেছে পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোরে শহরের রেলগেট এলাকায় দুর্বৃত্তরা মাহবুবকে ছুরিকাঘাত করে। এসময় মাহবুব ফোনে তার প্রেমিকা নুসরাতকে ছুরিকাঘাতের বিষয়টি জানালে নুসরাত ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নুসরাতকে আটক করা হয়েছে বলে জানান ওসি।