বান্দরবান প্রতিনিধি : দুই দিনের টানা বর্ষণে শহরের নিউ গুলশান এলাকায় পাহাড় ধসে সাজিদ হোসেন (৩) নামে এক শিশু নিহত হয়েছে, আহত হয়েছেন তার মা ও নানী।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন শিশুর মা নিলু (৪০) ও নানী সুইমে প্রু মারমা (৬৫)। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বান্দরবান সদর থানার ওসি রফিক উল্লাহ জানান, দুই দিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে শহরের নিউ গুলশানের কাটাপাহাড় এলাকায় পাহাড় ধসে একটি কাঁচা বাড়িতে পড়ে। খবর পেয়ে সেনা ও দমকল বাহিনীর সদস্যরা স্থানীয় লোকজনের সহযোগিতায় ওই দুজনকে জীবিত ও শিশুটি মৃত উদ্ধার করে। আহদের প্রথমে বান্দরবান সদর হাসপাতালে নেয়া হয়, পরে চট্টগ্রাম মেডিকেল কলেজে নেয়া হয়।
এদিকে, শহরের বনরুপা এলাকায় সকাল ১০ টারদিকে পাহাড় ধসে তিনি বসতবাড়ি ভেঙে গেছে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান তিনি।
বান্দরবান জেলা প্রশাসক মো. মিজানুল হক চৌধুরী জানান, পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরতদের নিরাপদ স্থানে সরে যেতে মাকিং করা হচ্ছে। এছাড়াও টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যায় পানিবন্দিদের জন্য আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে।

