ঢাকাWednesday , 19 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিএসএফের নির্যাতনে বাংলাদেশির মৃত্যু

Link Copied!

BSFনওগাঁ প্রতিনিধি : সাপাহার উপজেলার কলমুডাঙ্গা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নির্যাতনে শফিকুল (৩৫) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শফিকুল সাপাহার উপজেলার কলমুডাঙ্গা গ্রামের ইসলামের ছেলে।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, রাতে স্থানীয় বেশ কয়েকজন রাখালের সঙ্গে সীমান্তে গরু আনতে যায় শফিকুল। এ সময় বিএসএফ তাদের ধাওয়া করলে শফিকুল তাদের হাতে ধরা পরে। পরে বিএসএফ তার ওপর নির্যাতন চালিয়ে মুমূর্ষু অবস্থায় সীমান্ত এলাকায় ফেলে রেখে যায়।
ঘটনার খবর পেয়ে স্বজনরা শফিকুলকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
এ বিষয়ে ১৪ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টুওয়াইসি ইকবাল শফিকুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, শফিকুল মুমূর্ষু অবস্থায় বাংলাদেশ অভ্যন্তরে পড়েছিল। তাকে বিএসএফ নির্যাতন করেছে কিনা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
এ ঘটনায় সকাল সাড়ে ১০টা পর্যন্ত বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক আহ্বান করেনি বিজিবি।