সিরাজগঞ্জ প্রতিনিধি : জেলার তাড়াশে মেয়েকে যৌন হয়রানির প্রতিবাদ করায় মা খুশী বেগমকে (৩০) পিটিয়ে হত্যা করা হয়েছে।
বুধবার দুপুরের দিকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে।
নিহত খুশী তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের ভাতরা গ্রামের কামরুজ্জামানের স্ত্রী।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ভাতরা গ্রামের আবু হানিফ আলী একই গ্রামের কামরুল ইসলামের মেয়ে আমিনা খাতুনকে (১৮) যৌন হয়রানি করে। এ নিয়ে দুপুরে উত্ত্যক্তকারী হানিফের মায়ের সঙ্গে খুশি বেগমের কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে নিরালা বেগম খুশি বেগমকে পিটিয়ে আহত করে। এতে ঘটনাস্থলেই খুশি বেগমের মৃত্যু হয়।
এ ব্যাপারে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এছাড়া স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ খন্দকার মারপিটের ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

