ঢাকাWednesday , 19 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জঙ্গিদের অর্থদাতা ৩ আইনজীবী গ্রেপ্তার

Link Copied!

Arestচট্টগ্রাম প্রতিনিধি : নতুন জঙ্গি সংগঠন শহীদ হামজা ব্রিগেড-এর অর্থ যোগানদাতা সুপ্রিমকোর্টের তিন আইনজীবীকে ঢাকার ধানমণ্ডি এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭ এর একটি দল।
মঙ্গলবার রাতে তাদের গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন র‌্যাবের সহাকারী পরিচালক (মিডিয়া) এএসপি সোহেল মাহমুদ।
গ্রেপ্তারকৃতরা হলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও বিএনপির কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাবেক হুইপ ওয়াহিদুল আলমের মেয়ে ব্যারিস্টার শাকিলা ফারজানা, অ্যাডভোকেট লিটন ও অ্যাডভোকেট বাপন। তাদেরকে ঢাকা থেকে চট্টগ্রামে আনা হচ্ছে।
র‌্যাব জানিয়েছে, এ তিন আইনজীবী শহীদ হামজা ব্রিগেডকে অস্ত্র কেনার জন্যে এরইমধ্যে এক কোটি আট লাখ টাকা যোগান দিয়েছে বলে তথ্য রয়েছে র‌্যাবের কাছে।
আজ (বুধবার) দুপুর দেড়টায় র‌্যাব-৭ এর পতেঙ্গা সদর দপ্তরে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে র‌্যাব।
এর আগে গত এপ্রিলে চট্টগ্রামে ‘শহীদ হামজা ব্রিগেড’ (এসএইচবি) নামে নতুন একটি সামরিক জঙ্গি সংগঠনের সন্ধান দাবি করে র‌্যাব। যাদের প্রতিটি ইউংয়ে সাতজন করে সদস্য ‘ওয়ান ম্যান আর্মি’ হিসেবে প্রশিক্ষিত। মিয়ানমারের নির্যাতিত মুসুলমানদের সাহায্য করতেই নাকি তারা ২০১৩ সালের নভেম্বর মাসে নগরীর ফয়েস লেক এলাকার একটি হোটেলে এই জঙ্গি সংগঠনের আত্মপ্রকাশ ঘটায়।
এ বছরের ১২ এপ্রিল রাতে এক অস্ত্রব্যবসায়ীসহ তিন জঙ্গিকে আটক করে র‌্যাব-৭। সে সময় র‌্যাব জানিয়েছিল, শহীদ হামজা ব্রিগেডের সদস্যারা পূর্ণাঙ্গ সামরিক প্রশিক্ষণ নিয়ে তাদের পরিকল্পনা মত কাজ শুরু করেছিল। তবে তিন স্তরের ভাগ হয়ে অপারেশনে অংশ নেয়া নতুন এই জঙ্গি সংগঠনের কার্যক্রম র‌্যাবের তৎপরতায় আর বেশি দূর এগুতে পারেনি। তাদের প্রত্যেককেই ইতোমধ্যে আটক করা হয়েছে। সে সময়ে হাটহাজারীর আলীপুর মাদ্রাসা, বাঁশখালীর লটমনি পাহাড় ও হালিশহরে আবাসিক এলাকায় জঙ্গি আস্তানার সন্ধানের সঙ্গে আটক তিন জঙ্গির কার্যক্রম একই সূত্রে গাঁথা।