ঢাকাTuesday , 18 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাবনায় যুবতীর মৃতদেহ উদ্ধার

Link Copied!

Dead bodyপাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার বলরামপুর পদ্মা নদীর তীর থেকে অজ্ঞাত পরিচয় এক যুবতীর গলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল দশটার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
পাবনা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে বলরামপুর পদ্মা নদীর তীরে একটি মৃতদেহ ভাসতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
কয়েকদিন আগে এই যুবতীকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। মৃত যুবতীর আনুমানিক বয়স ২৫ বছর।