ঢাকাTuesday , 18 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঢামেকে চিকিৎসকের অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগ

Link Copied!

dmcনিজস্ব প্রতিবেদক : ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকের অবহেলায় সড়ক দুর্ঘটনায় আহত এক গার্মেন্টকর্মীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। তার নাম মনিকা আক্তার (১৮)।
মনিকার মামা শাহ আলম জানান, গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে রুপগঞ্জের যাত্রামোড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় তার ভাগ্নি আহত হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দালালের খপ্পরে পড়ে মনিকাকে ধানমন্ডির একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই হাসপাতালে তিন দিন চিকিৎসার পর জানানো হয় তার মাড়ির চোয়াল ভেঙে গেছে। পরে আবার তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাকে মিরপুর ডেন্টাল হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ দেন। কিন্তু মিরপুরে নেয়ার আগেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
মনিকার মামার অভিযোগ, তার ভাগ্নিকে সময় তো চিকিৎসা করা হলে তার মৃত্যু হতো না। ডাক্তারদের অবহেলার কারণই মনিকার মৃত্যু হয়েছে বলে দাবি করেন তিনি।