ঢাকাMonday , 17 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রেমিকের সহযোগিতায় স্কুলছাত্রীকে গণধর্ষণ

Link Copied!

Repedকালীগঞ্জ প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে প্রেমিকের সহযোগিতায় গণধর্ষণের শিকার হয়েছে নবম শ্রেণির এক শিক্ষার্থী। সোমবার স্থানীয় ইউনিয়ন পরিষদে ওই ধর্ষিতাকে প্রাথমিক জিজ্ঞেসাবাদের পর দুপুরে কালীগঞ্জ থানা পুলিশ হেফাজতে পাঠানো হয়। থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মনিরুল ইসলাম তাকে বিকেল ৩টায় থানায় নিয়ে আসেন।
রোববার রাতে উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের দক্ষিণবাগ গ্রামে এ ঘটনা ঘটে।
ভূক্তভোগী ও তার পরিবার সূত্রে জানা যায়, ঘুরতে যাওয়ার কথা বলে রোববার বিকেলে জামালপুর ইউনিয়নের বাগমারা গ্রাম থেকে ওই শিক্ষার্থীকে বন্ধু মাসুদের মোটর সাইকেলে করে নিয়ে আসে প্রেমিক মতি। পরে সন্ধ্যায় বাহাদুরসাদী ইউনিয়নের দক্ষিণবাগ গ্রামের কালভার্টের পাশে নির্জন একটি স্থানে নিয়ে তার প্রেমিক- ওই গ্রামের আফসার উদ্দিনের ছেলে মতিউর রহমান মতিসহ (২৫) চার বখাটে মিলে রাতভর পালাক্রমে ধর্ষণ করে। সোমবার ভোর ৪টার দিকে মেয়েটির চিৎকার শুনে আশপাশের কয়েকজন যুবক তাকে উদ্ধার করে স্থানীয় ইউপি সদস্য জনাব আলীর কাছে তুলে দেয়। জনাব আলী মেয়েটিকে জামালপুর ইউপি পরিষদে নিয়ে যায়। সেখানে প্রাথমিক জিজ্ঞেসাবাদের পর দুপুরে কালীগঞ্জ থানা পুলিশ হেফাজতে পাঠানো হয়। ইউপি চেয়ারম্যান খাইরুল আলমের সহযোগিতায় থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মনিরুল ইসলাম তাকে বিকেল ৩টার দিকে থানায় নিয়ে আসেন।
মেয়েটি উপজেলার জামালপুর ইউনিয়নের বেগম সাহিদা মোল্লা বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। মতির অন্য সহযোগিরা হলেন- একই গ্রামের আমজাদ হোসেনের ছেলে মাসুদ (২২), শামস উদ্দিনের ছেলে নজরুল (৩০) ও মিনু মিয়ার ছেলে আরিফ (২৫)।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মুস্তাফিজুর রহমান জানান, ঘটনায় জড়িতদের আটকের জন্য পুলিশি অভিযান শুরু করা হয়েছে।